রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম

যুদ্ধের পর গাজার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে যা বললেন বাইডেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধের পর অন্তর্বর্তীকালীন সময়ের জন্য গাজার নিরাপত্তা ব্যবস্থাপনায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

ওয়াশিংটন পোস্টের এক নিবন্ধে বাইডেন লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন নিরাপত্তা ব্যবস্থাসহ এই সংকটের পরপরই গাজার জনগণকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’

যদিও বাইডেন গাজা উপত্যকা শাসনের জন্য একটি ‘পুনরুজ্জীবিত’ ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কল্পনা করেছেন। ওয়াশিংটন স্বীকার করেছে যে পিএ বর্তমানে এটি করার মতো অবস্থায় নেই এবং অন্তর্বর্তীকালীন সময়ে গাজার নিরাপত্তা পরিচালনায় সহায়তা করার জন্য আরব মিত্রদের একত্রিত করার চেষ্টা করছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল অনির্দিষ্ট সময়ের জন্য গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব বজায় রাখবে এবং এটি ‘আন্তর্জাতিক বাহিনীর’ কাছে হস্তান্তর করবে না। তিনি গাজায় পিএ’র প্রত্যাবর্তনও প্রত্যাখ্যান করেছেন।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit