বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

পুরান ঢাকায় ককটেল নিক্ষেপে পুড়ল সিএনজি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে একটি সিএনজিচালিত অটোরকিশাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই সিএনজিতে আগুন ধরে যায়।
রোববার বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সিএনজি অটোরিকশাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের দেয়ালঘেঁষে দাঁড়িয়ে ছিল। এ সময় আচমকা ককটেল এসে সিএনজিটির সামনের গ্লাসে পড়ে। এ মুহূর্তেই গ্লাসটি চূর্ণবিচূর্ণ হয়ে সিএনজিতে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস মিডিয়ার ওসি শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের পর সিএনজিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের রাতে (শনিবার) রাজধানীতে চারটি যাত্রীবাহী বাসে ও জামালপুরে একটি ট্রেনের তিনটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
 

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit