শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

প্রকাশ্যেই শচীন-কন্যার ঘোষণা, ‘ও শুধু আমার’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উত্তেজনাকেও হার মানিয়েছে একটি প্রেমের গুঞ্জন। বিশ্বকাপ ক্রিকেটের উম্মাদনাকেও ছাপিয়ে আলোচনার তুঙ্গে ওই দুজনের প্রেমের গুঞ্জন। তাদের একজন ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা শুভমন গিল। অন্য জন শচীন-কন্যা সারা তেন্ডুলকার।

এত দিন আড়ালে-আবডালে চললেও এবার সামনে চলে এসেছে প্রেম কাহিনী। এতে শুভমন বিষয়টি এড়িয়ে গেলেও সারা অবশ্য অনেকটাই সাহসী। কখনো শুভমনকে প্রকাশ্যে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, কখনো শুভমনের খেলা দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন। তবে আর কোনো লুকোচুরি নয়, সারা প্রকাশ্যেই ঘোষণা করে দিলেন, ‘ও শুধু আমার।’

রোববার বিশ্বকাপের ফাইনাল। ইতিমধ্যে আমদাবাদে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালের আগেও রাতে শুভমনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সারা। এবার নিজের খোলা চুলের হাসিমুখের একটা ছবি দিলেন সারা তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে। ছবির ক্যাপশনে শচীন-কন্যা লিখলেন, ‘ও শুধু আমার।’

অবশ্য অ্যাকাউন্টটিতে ব্লু টিক থাকলেও, তা সত্যিই শচীন-কন্যার বলে নিশ্চিত করা যায়নি। সারা ইনস্টাগ্রামে রয়েছেন। তবে তার এক্স হ্যান্ডল আছে কি না, তা নিশ্চিত নয়।
সূত্র: আনন্দবাজার।

 

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৩,/রাত ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit