শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

মিয়ানমার জান্তার ঘাঁটিতে অতর্কিত হামলা, নিহত ৫১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৭০ Time View

ডেস্কনিউজঃ মিয়ানমারের ম্যাগউই অঞ্চলের পাউক টাউনশিপে গতকাল বুধবার এক অভিযান চালানো হয়েছে। এতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। ইরাবতি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ৫১ জনের মধ্যে ২১ জন জান্তা বিরোধী প্রতিরোধ বাহিনীর সদস্য। এ ছাড়া অন্য ৩০ জনের মধ্যে জান্তা সরকারের পুলিশ, জান্তাপন্থী মিলিশিয়া সদস্য ও সেনা।

হামলার শিকার গ্রামটি জান্তা বাহিনীর একটি শক্তিশালী দূর্গ ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরের আগে প্রতিরোধী বাহিনী জান্তা বাহিনীর ঘাঁটি ও পুলিশ স্টেশন পুড়িয়ে দেয়। এসব ঘাঁটি বহু বাঙ্কার এবং একটি রেল স্টেশনকে সুরক্ষিত রেখেছিল। হামলায় জান্তা সরকারের ৩০ জনের বেশি সেনা নিহত হয়েছে।

তবে ইরাবতি জানিয়েছে, সেনা নিহতের তথ্যের সত্যতা তারা যাচাই করতে পারেনি। মায়াং পিপল’স ডিফেন্স ফোর্সের (পিডিএফ) ভিডিওতে বাড়ি ও ভবন পুড়তে দেখা গেছে। সেইসঙ্গে বালির এক বাঙ্কারে একটি মৃতদেহ পড়ে থাকতেও দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, জান্তা বাহিনী সেইদিন এক অস্ত্র কারখানা থেকে প্রতিরোধ বাহিনীর ওপর অতর্কিত গুলি ছুড়ে। সেইসঙ্গে রুশ তৈরি এমআই-হেলিকপ্টার দিয়ে বিমান হামলা চালানো হয়। এতে পিডিএফ-এর ২১ জন কর্মরেডস নিহত হয়েছেন।

পিডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, পাকোক্কু টাউনে মায়াং শহর এবং ডিভিশন ১০০১-তেও হামলা চালানো হচ্ছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতায় আসে জান্তা সরকার। এরপর থেকে দেশটির উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চলের সামরিক ঘাঁটিতে বিদ্রোহী ও জাতিগত সশস্ত্র বাহিনীর হামলা ব্যাপক বেড়েছে।

এ নিয়ে সম্প্রতি মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রেসিডেন্ট মিয়ন্ত সুয়ে বলেছেন, ‘চীনের সঙ্গে সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা দমনে অকার্যকর ব্যবস্থাপনার কারণে মিয়ানমার ভেঙে যেতে পারে।’

কিউএনবি/বিপুল/১৬.১১.২০২৩/ রাত ১০.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit