শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

পিটার হাস কোথায় গেছেন, জানলেও প্রকাশ করবে না সরকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View

ডেস্কনিউজঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটি জানলেও ‘কূটনৈতিক শিষ্টাচারের’ কারণে সরকার তা প্রকাশ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সেহেলী সাবরিন বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্যটা পাবলিকলি জানাবে না। একজন রাষ্ট্রদূত কোথায় গেছেন, কতদিনের জন্য যাচ্ছেন, এটা কিন্তু অফিসিয়ালি জানাতে হয়। এটা কিন্তু পাবলিকলি জানানোর কথা কথা না। সেই হিসেবে আমরাও…।’

বিদেশি দূতদের অবস্থান বিষয়ে কূটনৈতিক প্রক্রিয়া বিষয়ে তিনি বলেন, ‘প্রটোকল অনুযায়ী আমরা যেটা অনুসরণ করি এটা কিন্তু বাংলাদেশে যারা বিদেশি মিশন প্রধান বা রাষ্ট্রদূত আছেন, তারা যখন স্টেশন লিভ করেন তারা আমাদের প্রটোকলকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়ে যান।’

সেহেলি সাবরিন বলেন, ‘একইভাবে আমাদের রাষ্ট্রদূতরা যখন লিভ করেন হেডকোয়ার্টারকে জানাতে হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং ওখানকার সরকারকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়ে আসতে হয়। এ ছাড়া তার অবর্তমানে যাকে দায়িত্বে দেওয়া হয় তার নামটা প্রকাশ করতে হয়। এটা একটা কূটনৈতিক প্রক্রিয়া।’

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ নয়, বরং যাতে সুষ্ঠু নির্বাচন হয় সেদিকে নজর রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আন্তর্জাতিক শান্তি দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।

এনএসইউ-এর অফিস অব এক্সটারনাল অ্যাফেয়ার্স ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে এনএসইউ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ ও উপাচার্য আতিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র সারা বিশ্বে পাঁচটি লক্ষ্য নিয়ে কাজ করে। এর মধ্যে একটি হলো—অবাধ ও সুষ্ঠুভাবে যেকোনো দেশের জনগণ যেন তাদের নেতা নির্বাচন করতে পারেন তা নিশ্চিত করা। বাংলাদেশে কয়েক মাস পরেই নির্বাচন। সেই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে বিষয়ে যুক্তরাষ্ট্র নজর রাখবে।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এই নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো লক্ষ্য যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের জনগণকে অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা। এর মাধ্যমে জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবেন।’ নির্বাচনে গণমাধ্যম যাতে ভয়-ডরহীনভাবে কাজ করতে পারে, সেদিকও খেয়াল রাখতে হলে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক শান্তি দিবস প্রসঙ্গে পিটার হাস বলেন, ‘আন্তর্জাতিক শান্তি দিবস বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়।’

এ সময় এনএসইউ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ বলেন, ‘সংঘাতপূর্ণ বিশ্বে শান্তি এখন সবচেয়ে মূল্যবান সম্পদ। আর শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আলোচনার বিকল্প নেই।’

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আতিকুল ইসলাম বলেন, ‘স্থিতিশীল দেশগুলোও উল্লেখযোগ্য বৈষম্য ও রাজনৈতিক বিভাজনের সম্মুখীন হয়। এই কারণে বিশ্বে জরুরি ভিত্তিতে শান্তি প্রয়োজন।’

কিউএনবি/বিপুল/১৬.১১.২০২৩/ রাত ১০.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit