বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষকদের অংশগ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক সভা

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা  উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহনে  নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ নভেম্বর ২০২৩ইং) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে  মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাগড়াছড়ি জেলার আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী,র সভাপতিত্বে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।এসময়, খাগড়াছড়ি জেলা নিরাপদ খাদ্য অফিসার (অ:দা:) মোহাম্মদ মুনতাসির মাহমুদ , মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার অংলাপ্রু মারমা, মাটিরাঙ্গা উপজেলা  নিরাপদ খাদ্য পরিদর্শক মো.মিজানুর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল সহ  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ভেজাল ও দূষণ নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় প্রধান প্রতিবন্ধকতা। মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলছে ভেজাল খাদ্য পণ্য। খাদ্যের ভেজাল রোধে ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে  চেষ্টা চালাতে হবে। খাগড়াছড়ি জেলা নিরাপদ খাদ্য অফিসার (অ:দা:) মোহাম্মদ মুনতাসির মাহমুদ  প্রজেক্টর এর মাধ্যমে নিরাপদ খাদ্য সম্পর্কে বলেন, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য’। এটি বাস্তবায়নে উৎপাদন থেকে শুরু করে খাবার প্লে­টে পরিবেশিত  খাদ্য নিরাপদ করতে আমরা কাজ করছি। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আমরা এ কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য মাঠ পর্যায়ে কাজ করছি আমরা।সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,  উপজেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় কমিটির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি বাজার মনিটরিং জোরদার, মোবাইল কোর্ট পরিচালনাসহ  সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সকলকে আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে চলমান আইন প্রয়োগের মাধ্যমে নিরাপদ খাদ্য বাস্তবায়ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা মূলক পরার্মশ প্রদান করেন। 

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit