মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ডোনাল্ড লু’র চিঠির জবাব দিয়েছে বিএনপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র দেয়া চিঠির জবাব দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, চিঠির জবাবে যুক্তরাষ্ট্রের সংলাপের আহ্বানকে সাধুবাদ জানিয়ে বলা হয়েছে যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপে বিএনপির আপত্তি নেই।

তবে দলের মহাসচিবসহ হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে সংলাপ করার মতো পরিবেশ আছে কিনা- তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।

চিঠিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

চিঠির বিষয়বস্তুর বিষয়ে জানা গেছে, চিঠিতে যুক্তরাষ্ট্রের আহ্বানকে সাধুবাদ জানানো হয়েছে। একই সাথে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেশে কার্যত সংলাপের কোনো পরিবেশ নেই। সঙ্কট উত্তরণে এখন সরকারকেই আলোচনার উদ্যোগ নিতে হবে। সরকারকে পরিবেশ তৈরি করতে হবে। এ দায়িত্ব সরকারের।

কিউএনবি/বিপুল/১৬.১১.২০২৩/ দুপুর ১২.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit