বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২২৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান। দলের বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়ক বাবর আজমকে নিয়ে ঘরে-বাইরে কঠোর অনেক সমালোচনা হচ্ছে। সেই সমালোচনার মধ্যেই পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি এই ঘোষণা দেন। নেতৃত্ব ছাড়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন বাবর আজম। নেতৃত্ব ছাড়লেও তিন সংস্করণে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান।

২০১৯ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান বাবর আজম। ২০২১ সালে তাকে করা হয় পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক। তার অধীনে ২০ টেস্টে অংশ নিয়ে ১০টিতে জয় পায় পাকিস্তান। ৪৩ ওয়ানডে নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে ২৬ ম্যাচে জয় উপহার দেন বাবর। আর টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ৭১ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪২ ম্যাচে জয় উপহার দেন বাবর। 

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, বাবর আজমের অবর্তমানে আসন্ন অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে পারেন শান মাসুদ, টি-টোয়েন্টির দায়িত্ব পেতে পারেন শাহিন শাহ আফ্রিদি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৩,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit