বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

বেসিক ব্যাংকের বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৪১ Time View

ডেস্কনিউজঃ বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। বাচ্চুর পরিবারের অন্য সদস্যরা হলেন- স্ত্রী শিরিন আকতার, ছেলে শেখ ছাবিদ হাই অনিক, মেয়ে শেখ রাফা হাই ও বাচ্চুর ভাই শেখ শাহরিয়ার পান্না।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

ক্রোক হওয়া সম্পদের মধ্যে বাচ্চুর নামে বসুন্ধরায় ২২৮ শতক জমি। যার বর্তমান মূল্য ১২ কোটি ৪৩ লাখ টাকা। ডিওএইচএসের একটি ফ্ল্যাট, যার বাজার মূল্য ৬৪ লাখ টাকা। এ ছাড়া তার পরিবারের নামে ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ৩০ কাঠা জমি।যার বাজার মূল্য ১৫ কোটি ২৫ লাখ টাকা।

আদালত সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অনুসন্ধানে নেমে বাচ্চু ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে এসব সম্পদের খোঁজ পায় দুদক। এরপর দুদকের উপ-পরিচালক নুরুল হুদা তাদের সম্পদ ক্রোকের আবেদন করেন।

কিউএনবি/বিপুল/১৫.১১.২০২৩/ বিকাল ৫.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit