সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

খাগড়াছড়িতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আবাসন প্রকল্পের স্বপ্নের ঠিকানা পেলো ৬০পরিবার

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৬২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আবাসন প্রকল্পের আওতায় অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল, ৬০ পরিবারের মাঝে ঘরে চাবি হস্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আবাসন প্রকল্প  উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার অধিদপ্তরের আওতায় নির্মিত পরিকল্পিত এ আবাসন প্রকল্প ছিন্নমূল ও অসহায় মানুষের ভাগ্যোন্নয়নে যোগ করছে নতুন মাত্রা, এমনটাই মনে করছেন পাহাড়ের মানুষ।
খাগড়াছড়ি জেলা শহরের অদূরে শালবনের রসুলপুর এলাকায় ৫ একর জায়গায় ১৩ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আবাসন প্রকল্প” নামে পরিকল্পিত এ আবাস প্রকল্পটি নির্মাণ করেছে। দৃষ্টিনন্দন এই আবাসন প্রকল্পে ঠাঁই পেয়েছে ৬০ পরিবার। সুপেয় পানি, যোগাযোগ, বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, পুকুরসহ পর্যাপ্ত নাগরিক সুবিধা রয়েছে। প্রধান সড়কের সঙ্গে প্রশস্ত একটি সড়ক এসে মিশেছে আবাসন প্রকল্পে। সেখান থেকে ছোট সড়ক পৌঁছেছে প্রতিটি ভবনের প্রধান ফটকে। পাহাড়ের চূড়ায় ১৫টি আবাসিক ভবন। দুইতলা বিশিষ্ট প্রতি ভবনে ৪টি করে পরিবার বসবাস করবে।

এসময় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত নারী আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী,  খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান,খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব)নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শানে আলম,খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম সহ সরকারি পদস্থ কর্মকর্তা,  জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,  গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit