মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সহ ১০ টি সভা সোমবার ( ১৩ নভেম্বর) সকাল থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম।

সভায় ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি মোঃ মুসা মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, গিরাগাঁও ও বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কোমান্ডারদ্বয়, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার , আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, বণিক সমিতির সাধারণ সম্পাদক সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপজেলায় সম্প্রতি মটরসাইকেল চুরি, বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি সহ অন্যান্য চুরির প্রকোপ বৃদ্ধি, মাদক, চোরাকারবারী, সড়ক দুর্ঘটনা, কিশোর গ্যাং সম্পর্কে ব্যাপক ফলপ্রসু আলোচনা হয়।

পরে পর্যায়ক্রমে চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা, সড়ক নিরাপত্তা কমিটির সভা, ভিক্ষুক পুনর্বসন ও বিকল্প কর্মসংস্থান সংক্রান্ত কমিটির সভা,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, সামাজিক-সম্প্রীতি কমিটির সভা, বাল্য বিবাহ নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা, এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ, জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/সন্ধ্রা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit