রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম

ইসরায়েলের সঙ্গে জিম্মি আলোচনা স্থগিত করছে হামাস

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলের আচরণের কারণে তারা জিম্মি আলোচনা স্থগিত করছে।

ইসরায়েলি বাহিনী হাসপাতালটি বন্ধ করে দেওয়ায় এটি তীব্র গোলাগুলির মুখে পড়েছে।

ইসরায়েল প্রমাণ ছাড়াই অভিযোগ করছে, হামাস হাসপাতালটিকে একটি কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করেছে। হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। তারা ২৫০ জনের বেশি ইসরায়েলিকে জিম্মি করে। জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের আলোচনা চলছিল। কিন্তু আল শিফা হাসপাতালে ঘটনার জেরে সেই আলোচনা স্থগিত করল হামাস। 

ইসরায়েলি বাহিনী গাজায় ৭ অক্টোবর থেকে বোমা বর্ষণ করছে। গাজায় তারা স্থল অভিযান পরিচালনা করছে। হাসপাতাল, স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানও রেহায় দিচ্ছে না তারা।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৩,/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit