শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

মনিরামপুরে নাশকতার মামলায় হাইকোর্ট থেকে ১৩ নেতাকর্মীর জামিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পুলিশের দায়েরকৃত নাশকতার মামলায় হাইকোর্ট থেকে গতকাল রোববার বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী জামিন লাভ করেন। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের যৌথ বেঞ্চে শুনানী শেষে আট সপ্তাহের অর্ন্তবর্তিকালিন জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিরাজ রানা।

জামিনপ্রাপ্তরা হলেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জামায়াত নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর, হরিহরনগর ইউপি বিএনপির আহ্বায়ক উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার, চালুয়াহাটি ইউপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলামসহ ১৩ নেতাকর্মী।

মনিরামপুর থানার এসআই আল আমিন বাদি হয়ে গত ৩১ অক্টোবর অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, অ্যাডভোকেট গাজী এনামুল হক, অ্যাডভোকেট এমএ গফুরসহ বিএনপির-জামায়াতের ২৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত এক’শ জনের বিরুদ্ধে একটি নাশকতার মামলা দায়ের করেন। তবে থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন এ মামলাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে বলেন, সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে পুলিশ নেতাকর্মীদের নামে এ ধরনের গায়েবি মামলা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit