মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক প্রতিবন্ধী নিহত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৪২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রেনে কাটা পরে পলাশ চন্দ্র বর্মন (৩৫) নামে এক প্রতিবন্ধীর মৃত্যূর খবর পাওয়া গেছে।

নিহত পলাশ উপজেলার রাধানগর ইউনিয়নের ঠাকুরবাড়ী গ্রামের হরদেব চন্দ্র বর্মনের ছেলে। পরিবার সূত্রে জানাগেছে পলাশ জন্মগত ভাবে মানসিক ভারসাম্যহীন বাক ও শ্রবণ প্রতিবন্ধী। গতকাল রোববার (১২ নভেম্বর) সকালে পলাশ(৩৫) বাড়ি থেকে বের হয়ে রেল লাইনের উপর দিয়ে কিসমত স্টেশন অভিমুখে পায়ে হেঁটে যেতে থাকে।

পলাশ রেল লাইন ধরে শিমুল তলা নামক স্থানে পৌছলে এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পিছন থেকে ধাক্কা দিলে তার শরীর দুই অংশে বিভক্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যূ হয়। খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। ওই দিন বিকেলেই পলাশের লাশ পারিবারিকভাবে সৎকার করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit