সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে

খাগড়াছড়িতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর ১৫ কোটি টাকা ব্যয়ে ৮টি নতুন  ভবন উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩০৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে  শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়িত  ১৫ কোটি টাকা ব্যায়ে জেলার স্কুল, মাদ্রাসার ৮টি  নতুন  একাডেমিক ভবনের  উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২নভেম্বর)সকালের দিকে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়িত ১৫ কোটি টাকা ব্যয়ে ৮টি  নতুন  একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নলেন্দ্র ত্রিপুরা, র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব ভবন উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ( প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

যেসমস্ত নতুন  একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি মিউনিসিপাল মডেল উচ্চ বিদ্যালয়,খাগড়াছড়ি সদর উপজেলার  মনিগ্রাম উচ্চ বিদ্যালয়,মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়,মহালছড়ি উপজেলার বীরশ্রেষ্ট মুন্সি আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়,  দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়, দীঘিনালা উপজেলার চংড়াছড়ি উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা।

এসময়  খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা,  খাগড়াছড়ি সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান,  খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা সহ জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit