ডেস্ক নিউজ : রোববার (১২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের অভিপ্রায় অনুযায়ী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অফিসের সহকারী রেজিস্ট্রার মো. কাজলকে তার সহকারি একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ করা হলো।
এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. কাজলকে সহকারি একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে জানানো হয়।
কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৪