মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে সীমান্ত এলাকায় বিজিবি’র আয়োজনে জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১১ নভেম্বর) বিকেলে ১৮ বিজিবি’র আয়োজনে উপজেলার বোধগাঁও বিওপি’র আওতাধীন এলাকা বালাডাঙ্গী খানকায়ে মোহেব্বীয়া কমপ্লেক্স চত্বরে সীমান্ত এলাকার জনসাধারণ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষাথী,গণমাধ্যমকর্মী সহ স্থানীয়দের সাথে সীমান্ত হত্যা, মাদকসহ চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন নায়েক সুবেদার কাজী মোঃ জাহিদ হাসান।

সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এলাকার জনপ্রতিনিধি সহ সচেতন মহলের করণীয় সম্পর্কে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাবিলদার শ্রী রনজিত কুমার, হাবিলদার শ্রী মনি মোহন বিশ^াস, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, ইউপি সদস্য রমজান আলী, আজিজার রহমান, জয়নাল আবেদীন, আবু তাহের, নজরুল ইসলাম, নির্মল কুমার দেব প্রমুখ। বক্তারা বলেন, সীমান্ত এলাকায় কৃষিকাজ করতে গিয়ে অথবা গবাদী পশুকে ঘাস খাওয়ানোর সময় যাতে কেহ সীমান্ত অতিক্রম না করে। এছাড়া মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত ও চোরাচালনের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা গ্রহণ করতে বিজিবি কে সহযোগিতা করার আহবান জানানো হয়।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit