রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় ভারতীয় তৈরী গাড়ীর বিভিন্ন  যন্ত্রাংশ সহ গ্রেপ্তার দুই একটি  সিএনজি জব্দ

 জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৫০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার  ভারতীয় সীমান্ত দিয়ে চোরাই পথে.সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা অবৈধ ভারতীয় তৈরী গাড়ীর বিভিন্ন  যন্ত্রাংশ, সহ দুই চোরাকার বারিকে  গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একটি রেজি:বিহীন সিএনজি জব্দ। শুত্রুবার (১০নভেম্বর) রাত ১০টার দিকে  খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) সুদক্ষ দিক-নির্দেশনায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া এর নেতৃত্বে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই)মো.মাঈন উদ্দিন সহ চৌকস পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ডস্থ গাজীনগর এলাকা  অভিযান পরিচালনা করে মোটরসাইকেল ও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ সহ মো. বিল্লাল হোসেন (২১) মো. শাহ আলম (২৩),কে গ্রেপ্তার করা হয়। একটি রেজি:বিহীন সিএনজি জব্দ। 
মাটিরাঙ্গা থানা পুলিশ জানান,বর্তমান সময়ের প্রেক্ষাপটে খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর সুদক্ষ দিক-নির্দেশনায় অত্র জেলার প্রত্যেকটি থানার পুলিশি তৎপরতায় ও গোয়েন্দা নজরদারির কারনে নাশকতকারীসহ, মাদক ও চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিনিয়ত প্রতিহত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় সীমান্ত দিয়ে চোরাই পথে.সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা অবৈধ ভারতীয় তৈরী গাড়ীর বিভিন্ন  যন্ত্রাংশ,জব্দ করা হয় গাড়ীর বিভিন্ন পার্টসের আনুমানিক মূল্যে  ৫ লাখ ৭৫ হাজার ,৫শত টাকা ও একটি রেজীঃ বিহীন সিএনজি গাড়ী জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-মো.বিল্লাল হোসেন (২১),মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন এর  শান্তিপুর এলাকার বাসিন্দা জাকির হোসেন, এর ছেলে। মো. শাহ আলম (২৩), মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন এর উত্তর  শান্তিপুর ১নং ওয়ার্ডের  মৃত শাহাবুদ্দিন এর ছেলে।মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া জানান,গ্রেপ্তারকুত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit