রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

নোয়াখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস্কেন্দার কচির মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৩০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য, নোয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান,জেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রিড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহিদ উদ্দিন এস্কেন্দার কচির ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, বর্তমান কমিটির সহ সভাপতি শাহ এমরান, মো.ওসমান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, এ আর আজাদ সোহেল সহ ক্লাবের কার্যনির্বাহি কমিটির নেতৃবৃন্দ, সাধারণত সদস্য ও জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সহিদ উদ্দিন এস্কেন্দার কচি ১৯৩২ সালের ১৯ মার্চ জন্মগ্রহণ করেন এবং ১৯৭৮ সালের ১০ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা কাদিরপুরে। জেলার রাজনীতি, ক্রীড়া, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, নাট্যাঙ্গণ ও সাংবাদিকতা সহ বিভিন্ন অঙ্গনে আলো ছড়িয়ে যাওয়া সহিদ উদ্দিন এস্কেন্দার কচির মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগ, জেলা ক্রিড়া সংস্থা, মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে থেকে দিনব্যাপী আলোচনা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit