রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম

খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৭০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর -এর উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার (৯নভেম্বর) সকালের দিকে  খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সামনে থেকে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে একটি শোভাযাত্রা বের হয়। পরে বেলুন উড়িয়ে বিশ্ব হাত ধোয়া  দিবস উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য শাহিনা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।স্বাগত বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর  নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাশ।প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, হাত ধোয়ার যে কী গুণ; তা করোনাকালে জাতি হাড়ে হাড়ে টের পেয়েছে। করোনাকালের এই নতুন শিক্ষা আমাদের প্রাত্যাহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে সুস্থ ও রোগমুক্ত সবল মানুষে হিসেবে গড়ে তুলতে খাবার আগে হাত ধোয়ার কোন বিকল্প নেই। অথচ, আমরা খাবার পরে ভালো করে হাত ধুই আর খাবারের আগে মনে রাখি না।

 

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, খাগড়াছড়ি জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভার:) মো. জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের  জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit