বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা বারহাট্টায় আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেপ্তার

মাটিরাঙ্গায় কুকুরের কামড়ে ব্যবসায়ীসহ ১৪ জন আহত

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১২২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর এলাকায় কুকুরের কামড়ে ব্যবসায়ীসহ ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) মাটিরাঙ্গা বাজার ও আশেপাশের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে ১২ জনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আর গুরুতর আহত দুজন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হঠাৎ করে একটি কুকুর রাস্তায় বের হওয়া মানুষকে কামড়াতে শুরু করে। সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- মাটিরাঙ্গা পৌরসভার ডাক্তারপাড়ার আবদুস ছোবহান, ভুইয়াপাড়ার মো. ওমর ফারুক, নতুন পাড়ার নান্নু ত্রিপুরা,হাসপাতালপাড়ার রাখাল চন্দ্র দে, মংতু চৌধুরী পাড়ার ইকবাল, রসুলপুরের আবুল কাশেম, ইসলামনগরের রমজান আলী, নবীনগরের আবুল কালাম আজাদ, চরপাড়ার জগদীশ চন্দ্র পাল, মমতা রানী, বলিটিলার হাবিল মিয়া ও মানিকছড়ির রাদাম মারমা। বাকি দুজনের নাম জানা যায়নি।মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা   ডা. শেখ আবুল হাসনাত বলেন, কুকুরের কামড়ে ১৪ জন আহত হওয়ার কথা শুনেছি। তবে কুকুরের কামড়ে আহত ১২ জন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছেন। তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit