শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

রাজধানীতে অল্প সময়ের ব্যবধানে ৪ বাসে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১১৪ Time View

ডেস্কনিউজঃ বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে রাজধানীতে অল্প সময়ের ব্যবধানে চারটি বাসে আগুন দেয়া হয়েছে।

প্রথমে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজারে একটি বাসে আগুন দেয়া হয়। পরে বনানী এলাকায় আরেকটি বাসে আগুন দেয়া হয়। এছাড়া রাজধানীর ডেমরা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসেও আগুন দেয়া হয়েছে। এরপর রাত ৯টা ২৫ মিনিটে ঝিগাতলায় দেয়া হয় অন্য একটি বাসে আগুন। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের স্টেশন কর্মকর্তা (গণমাধ্যম) তানহা বিন জসিম জানান, সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটের দিকে সদরঘাট ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিস আরো জানায়, রাত ৮টার দিকে বনানীতে কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আজ রাত ৯টা ২৫ মিনিটের দিকে ঝিগাতলা বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দু’টি ইউনিট রওনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা প্রাথমিকভাবে তা জানা যায়নি।

গত ৬ নভেম্বর বিএনপি, জামায়াতসহ সমমনা দলগুলো বুধবার থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা দেয়। সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/০৮.১১.২০২৩/ রাত ১০.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit