মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে ৭৭ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১১১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার ( ০৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বলরামপুর ইউনিয়নের নয়নকার ভাটা মার্কেটের সামনে পাকা রাস্তায় রাত প্রায় ৮ টার দিকে মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম(৪২)কে ৭৭ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করেন নীলফামারী র‌্যাব-১৩।

আটককৃত মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও জেলাধীন রুহিয়া থানার উত্তর বঠিনা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। নায়েক সুবেদার মোঃ আব্দুস সামাদ শেখ এর নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে র‌্যাব-১৩ মাদক বিরোধী এ অভিযান সফল করেন। আটককৃত মাদক ব্যবসায়ী আশরাফুলকে রাতে আটোয়ারী থানায় নিয়ে আসেন র‌্যাব।

পরে নায়েক সুবেদার মোঃ আব্দুস সামাদ শেখ বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১৪(গ) ধারায় একটি মামলা রুজু করেন। আটোয়ারী থানার ওসি, র‌্যাব -১৩ কর্তৃক ৭৭ বোতল ফেনসিডিল সহ একজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাব-১৩ এব্যাপারে আটোয়ারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। মামলা নং-০৪, তারিখ: ০৮/১১/২০২৩। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit