শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম

খাগড়াছড়িতে পণ্যবাহী ফাইভ স্টার  কাভার্ডভ্যানে আগুন

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৯৫ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : তৃতীয় দফা বিএনপি-জামায়াতের ডাকা  অবরোধের প্রথমদিনে খাগড়াছড়িতে ফাইভ স্টার এক্সপ্রেস সার্ভিসের একটি পণ্যবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে  দুর্বৃত্তরা।বুধবার (৮ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের আলুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পণ্যবাহী কাভার্ডভ্যানটি মাটিরাঙ্গা বাজার অতিক্রম করে আলুটিলা পৌছলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. জাকারিয়া বলেন, সকালে ফাইভ স্টার এক্সপ্রেস সার্ভিসের একটি কাভার্ডভ্যান মালামাল নিয়ে খাগড়াছড়ি যাওয়ার পথে আলুটিলায় উঠার সময় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায় । গাড়ি থাকা মালামালও ক্ষতিগ্রস্ত হয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত আছে তাদের খোঁজা হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit