রামগড়ে এ্যাম্বুলেন্সে মিলল ১২৫লিটার চোলাইমদ গ্রেপ্তার দুই এ্যাম্বুলেন্স জব্দ
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
Update Time :
বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
১৫৪
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের অভিযানে একটি এ্যাম্বুলেন্স থেকে ১২৫লিটার চোলাইমদ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (৭নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রামগড় থানায় উপ-পরিদর্শক এসআই(নিঃ)/মোহাম্মদ জাফর আলম, সংগীয় ফোর্সসহ রামগড় থানা এলাকায় নিয়মিত রাত্রীকালীন জরুরী ডিউটি এবং চেকপোষ্ট ডিউটি করাকালে রামগড় পৌরসভার ০৯নং ওয়ার্ডের রামগড় ফরেনার্স চেকপোষ্টের সামনে সকল গাড়ি তল্লাশীকালে খাগড়াছড়ি টু ফেনীগামী এ্যাম্বুলেন্স তল্লাশি করে ১২৫লিটার চোলাইমদ সহ মো. ইমন হোসেন হৃদয় (২১) মো.ফরিদুল ইসলাম মেহেদী (২৫)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমন হোসেন হৃদয় (২১),খাগড়াছড়ি পৌরসভার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা মো. বেলাল হোসেন,এর ছেলে। মো.ফরিদুল ইসলাম মেহেদী (২৫),খাগড়াছড়ি পৌরসভার শালবন আটার পরিবার এলাকার বাসিন্দা হুমায়ন কবির, এর ছেলে।রামগড় থানা পুলিশ সূত্রে জানা গেছে একটি এ্যাম্বুলেন্স তল্লাশি করে ১২৫লিটার চোলাইমদ সহ দুই আসামী চোলাইমদ বহন কারী এ্যাম্বুলেন্স গাড়ী, যার রেজিঃ নং- চট্টমেট্রো – ০২ -১৪১৩ গাড়ি জব্দ করা হয়।রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান আসামীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামীদের যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।