মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল ইয়ারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মোটর চালক দলের পূর্ণাঙ্গ কমিটি কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

মানিকছড়িতে ৭টি প্লাস্টিকের ড্রাম থেকে ২১ লাখ টাকার বিদেশী সিগারেট জব্দ,গ্রেপ্তার দুই।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে অভিনব কায়দায় ৭ টি প্লাস্টিকের ড্রামে  ১৪১৫ কার্টুন বিদেশি সিগারেট পরিবহনের সময় মানিকছড়ি থানা পুলিশের তৎপরতায় ২১ লক্ষ টাকার বিদেশি সিগারেট ও একটি পিক-আপসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার  করেছে থানা পুুলিশ।

মঙ্গলবার (৭নভেম্বর)রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) সুদৃঢ়  সুদক্ষ দিক- নির্দেশনায় মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো.আনচারুল করিম এর নেতৃত্বে মানিকছড়ি থানার   এসআই(নিঃ)/ আশিকুল ইসলাম সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ সহ অত্র থানা এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করাকালীন  সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, শুল্ক  ফাঁকি দিয়ে অবৈধ  বিদেশী সিগারেট নিয়ে  দুইজন ব্যক্তি  একটি পিকআপ যোগে খাগড়াছড়ি জেলা সদর হইতে চট্টগ্রাম এর  উদ্দেশ্যে যাচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাড়িটানা বাজারস্থ গাড়িটানা টোল বক্সের সামনে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন একটি পিক আপ গাড়ি সংকেত দিয়ে থামিয়ে পিকআপ গাড়ি তল্লাশী করে গাড়িতে রক্ষিত ৭ টি প্লাস্টিকের ড্রাম থেকে  ১৪১৫ কার্টন বিদেশী সিগারেট সহ পিক আপ গাড়ি জব্দ সহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মোঃ ইকবাল হোসেন (২৬) খাগড়াছড়ি জেলার সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়ন এর বাসিন্দা মোঃ মনতাজ মিয়ার ছেলে। মোঃ আঃ শুক্কুর (২৮),খাগড়াছড়ি জেলার সদর উপজেলার গঞ্জপাড়া এলাকার বাসিন্দা মৃত হাছেন আলী, এর ছেলে।

মানিকছড়ি থানা পুলিশ সূত্রে জানাগেছে ৭ টি প্লাস্টিকের ড্রাম থেকে  ১৪১৫ কার্টন বিদেশী সিগারেট জব্দ করা হয় যার আনুমানিক মূল্যে ২১ লক্ষ টাকা। মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনচারুল করিম জানান আসামীদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। আসামীকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit