বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা

রামগড়ে বন বিভাগ ও পুলিশের অভিযানে দুটি তক্ষক সহ দুইজন গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় বনবিভাগ ও রামগড় থানা পুলিশের যৌথ অভিযানে 
২ টি তক্ষক সহ ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে  থানা পুলিশ।রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রামগড় বনবিভাগ ও রামগড় থানা পুলিশের যৌথ অভিযানে রামগড় পুলিশ চেকপোস্টে ২ টি তক্ষক সহ ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।রামগড় রেঞ্জ কর্মকর্তা  মোঃ রোকনুজ্জামান এর নেতৃত্বে রামগড় বনবিভাগ ও রামগড় থানা পুলিশের যৌথ অভিযানে রামগড় পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করে  ২ টি তক্ষক সহ ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৬ নভেম্বর) রামগড় রেঞ্জের ফরেস্টার মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের  ৩২(১) ও ৩৪(খ) ধারায় খাগড়াছড়ি বন আদালতে মামলা দায়ের করিলে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় আসামীদের জামিন না মঞ্জুর করতঃ জেলহাজতে প্রেরন করেন এবং তক্ষকগুলিকে বনে অবমুক্ত করার নির্দেশ প্রদান করেন।খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা  মোঃ ফরিদ মিঞা, ও খাগড়াছড়ি  সহকারী বন সংরক্ষক  মোঃ শহিদুল ইসলাম হাওলাদার,  এর উপস্থিতিতে তক্ষকগুলিকে বনে অবমুক্ত করা হয়।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit