জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন মডেল এর এন্ড্রোয়েড মোবাইল ফোন সহ তিন চোরাকার বারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৬ নভেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সার্বিক দিক—নির্দেশনায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া এর তত্ত্বাবধায়নে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক এসআই(নিঃ) মোঃ মাঈন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মাটিরাঙ্গা থানাধীন খাগড়াছড়ি—চট্টগ্রাম মহাসড়কে শান্তি কাউন্টারের সামনে একদল চোরইকারবারী চক্র ভারতে ব্যবহৃত পুরাতন মোবাইল ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে সুকৌশলে চোরাইপথে বাংলাদেশে এনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তাদের ব্যাগ তল্লাসী চালিয়ে ৬০টি ভারতীয় বিভিন্ন মডেল এর এন্ড্রোয়েড মোবাইল ফোন সহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-আব্দুর রহিম (৩২),চট্রগ্রাম জেলার বাঁশখালি উপজেলার পশ্চিম চাম্বল এলাকার বাসিন্দা কবির আহাম্মদ ছেলে।ইমাম হোসেন (২৭) ও মোঃ বেলাল হোসেন (২৯), উভয় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের দক্ষিন শান্তিপুর, এলাকার বাসিন্দা আব্দুর রশিদ,এর ছেলে। মাটিরাঙ্গা থানা পুলিশের সূত্রে জানা গেছে ১০ টি যার মধ্যে ০৮টি Realme, ১৩টি Oppo, ১৩টি Redmi, ১২টি Vivo, ০১টি Poco, ০৮টি IQoo, ০২টি Motorola, ০১টি Huawei, ০২টি Narzoসহ মোট ৬০টি ভারতীয় তৈরী বিভিন্ন মডেল এর এন্ড্রোয়েড মোবাইল ফোন, যাহার সর্বমোট মূল্য ১০,৪৮,০০০/-টাকা।মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো.জাকারিয়া জানান আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/দুপুর ১:৪৬