শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

খাগড়াছড়িতে ট্রাকে আগুন, গাছ ফেলে সড়ক অবরোধ চলছে।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১০৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে খাগড়াছড়িতে ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসময় পিকআপের সামনে অংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। রোববার (৫ নভেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের জিরোমাইল টিলা এলাকায় এ ঘটনা ঘটে। 

এর আগে ভোরে খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও দীঘিনালার বিভিন্ন স্থানে বড় বড় গাছ কেটে রাস্তায় ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে অবরোধ কারীরা। ভোরে নৈশকোচ গুলো পুলিশী নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছায়। খাগড়াছড়ি থেকে দুরপাল্লার কোন যানবাহন ছেড়ে না গেলেও আভ্যন্তরীন সড়কে সিএনজি ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চলাচল করতে দেখা গেছে। অন্যদিনের মতোই দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রয়েছে।

যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপুর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়কে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের টহল রয়েছে।খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা করে একটি পক্ষ জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। পরিবহন সংশ্লিষ্ট ও ব্যবসায়ীরা চাইলে পুলিশ পাহারায় পণ্য ও যাত্রী পরিবহন স্বাভাবিক রাখা হবে বলেও আশ্বাস দেন  তিনি।

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit