বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’

মাটিরাঙ্গায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন.কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৯৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন  করা হয়েছে। রবিবার (৫নভেম্বর ) দুপুরের দিকে  এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা।এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য  এড.আশুতোষ চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা,  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো.জাকারিয়া,খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো.নুরুল আজম,  মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো.তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.নুরুল ইসলাম, ঠিকাদার কংজরী মারমা সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত দেশের ১৮৬টি উপজেলায় ১৬শ’ কোটি টাকা ব্যয়ে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ৫কোটি  টাকা ব্যয়ে এ মিনি স্টেডিয়ামটি নির্মাণ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান লুম্বনি এন্টারপ্রাইজ। মিনি স্টেডিয়ামের পশ্চিম রাস্তার পাশে তিনতলা প্যাভিলিয়ানসহ অফিস কক্ষ এবং দক্ষিনে ও পূর্বে ২টি গ্যালারী নির্মাণ করা হবে। স্টেডিয়ামটি নির্মাণ সম্পন্ন হলে এখানে ফুটবল লীগ ছাড়াও অন্যান্য খেলার আয়োজন করা সম্ভব হবে।বর্তমানে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। ফলে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট আয়োজন করতে জেলা ক্রীড়া সংস্থাকে হিমশিম খেতে হয়। ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ উদ্বোধন হলে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামের উপর চাপ কমবে।
প্রধান অতিথি,র বক্তব্যে, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, গ্রামীন জনপদে খেলাধুলাকে উৎসাহিত করার জন্য সারাদেশে তৃনমুল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনাসহ খেলাধুলার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় নতুন প্রজন্মকে ক্রীড়াক্ষেত্রে আরো বেশী আগ্রহী করে গড়ে তুলতে প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে শুধু সমতলে নয়, পাহাড়ের প্রত্যন্ত এলাকাতেও প্রতিটি সেক্টরে সমভাবে উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৩/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit