শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

রাজধানীতে বাসে আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি দগ্ধ চালক

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বনশ্রী মেরাদিয়া বাজার এলাকায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন গাড়ির চালক সবুজ (৩০)। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সবুজের স্ত্রী রাশেদা বলেন, আমার স্বামী অছিম পরিবহন বাসের ড্রাইভারি করে। সকাল সাড়ে ৭টার দিকে বাসে আগুন দেওয়ার কথা জানতে পারি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। ঢাকায় মেরুল বাড্ডায় থাকেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, সবুজের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৩/দুপুর ১২.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit