সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

খাগড়াছড়িতে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন.নাজমুন আরা সুলতানা। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১০৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের বন, বন্যপ্রাাণী ও প্রকৃতি রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘সেভ দ্যা বায়োডাইভার্সিটি অব হিল ট্রাক্টস’  শীর্ষক ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের নতুন ভবনে প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা। আলোকচিত্র প্রদর্শনী প্রতিদিন বেলা ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 
প্রদর্শনীল ভুয়সী প্রশংষা করে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা বলেন,  এ প্রদর্শনীতে পাহাড়ের বন, বন্যপ্রাাণী ও প্রকৃতিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রদর্শনীর মাধ্যমে দর্শনাথীরা পাহাড়ের বন, বন্যপ্রাাণী ও প্রকৃতি  সর্ম্পকে জানতে পারবে। 
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটউটের উপ-পরিচালক জিতেন চাকমা জানান, ‘সেভ দ্যা বায়োডাইভার্সিটি অব হিল ট্রাক্টস’ শীর্ষক আলোকচিত্র  প্রদর্শনীতে পার্বত চট্টগ্রাম থেকে তোলা বিভিন্ন প্রজাতির  পাখি, বন্যপ্রাণী ও নির্সগের ছবি স্থান পেয়েছে। এই ধরনের প্রদর্শনী দর্শনাথীদের শিল্প মনের তৃষ্ণা মেটাবে একই সাথে প্রাণ ও প্রকৃতি রক্ষায় সচেতনতা তৈরি করবে। 
আলোকচিত্রী রাঙ্গামাটি সড়ক ও জনপথ অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান,পাহাড়ের বন্যপ্রাণী ও প্রকৃতি উপর ৫০ টি স্থিরচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ প্রকৃতি ও প্রাণী সর্ম্পকে জানতে পারবে। তিন পাহাড়ি জেলা থেকে তোলা অনেক ছবি প্রথমবাবের মতো দর্শনাথীদের জন্য উন্মুক্ত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit