মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : “ সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমবায়ীদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।

উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন তার দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্বাগত বক্তব্য রাখন। প্রতিশ্রুতি কৃষি সমবায় সমিতির সভাপতি মোঃ নাজিম কিবরিয়ার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি’র সহ-সভাপতি কল্যাণ কুমার ঘোষ, আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লবী মোঃ জিল্লুর নূর হোসেন সরকার, সোভা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল মজিদ,ধামোর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মি.বীরেন দাস প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী, বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit