রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

খাগড়াছড়িতে বিদেশি সিগারেট উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৫৮২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি,র মানিকছড়ি থানা পুলিশের অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা  ১৫০ কার্টন  বিদেশী সিগারেট উদ্ধারসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  বৃহস্পতিবার (২নভেম্বর)রাত ১১টার দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর  দিক-নির্দেশনায় মানিকছড়ি থানার উপ-পরিদর্শক এসআই (নিঃ)মো. আওলাদ হোসেন সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ সহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন  গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, অবৈধ বিদেশী সিগারেট নিয়ে@ দুইজন ব্যক্তি  মোটরসাইকেল যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে।

অতঃপর উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে  সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি খাগড়াছড়ি স্বাগতম সাইনবোর্ডের অনুমান ৩০০ গজ উত্তরে খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে  চেকপোস্ট স্থাপন করে সুকৌশলে  আসামী  সাইফুল ইসলাম (২২),মোঃ ফজর আলী (৩০)কে ১৫০কার্টন বিদেশী সিগারেট সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-সাইফুল ইসলাম (২২)চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার গারাংগিয়া এলাকার বাসিন্দা হাফেজ আহামদ এর ছেলে।মোঃ ফজর আলী (৩০)খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি বসুমিয়া পাড়া এলাকার বাসান্দা আব্দুর রহিম,এর ছেলে।মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনচারুল করিম জানান আসামীদের বিরুদ্ধে ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।আসামীকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৩/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit