শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : বরাবরের মতো কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এসে পৌঁছেছে ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় শুক্রবার সকাল ৯টায় সড়কপথে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। ইউরেনিয়ামবাহী গাড়িটি প্রকল্প এলাকায় প্রবেশ করলে কর্মরতরা স্বাগত জানান।

ইউরেনিয়ামের এ চালান ঢাকা থেকে কঠোর নিরাপত্তায় বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। রূপপুর প্রকল্প সূত্র জানায়, বৃহস্পতিবার রাশিয়া থেকে পূর্ববর্তী পাঁচটি চালানের মতোই বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে ইউরেনিয়াম। শুক্রবার এ চালান ঢাকা থেকে সড়কপথে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছায়। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ষষ্ঠ চালান রূপপুর পৌঁছেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৩,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit