সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৭২৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন ঢাকার এবং ১১ জন ঢাকার বাইরের। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার ভেতর তাঁদের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭০ জনে। এ ছাড়া একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭২৮ জন নতুন রোগী।

বৃস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্‌ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে রাজধানীর হাসপাতালে ৩৭৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৪৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২ লাখ ৭৪ হাজার ৮০৬ জনে। আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ২৭০ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit