রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

খাগড়াছড়িতে অবরোধে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে মাঠে জেলা প্রশাসক ওপুলিশ সুপার।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৩৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বিএনপি জামায়াতের ডাকা ৭২ঘন্টা অবরোধের শেষ দিন খাগড়াছড়িতে  অবরোধে যানবাহন চলাচল, জনগনের জীবনযাত্রার মান ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তার ব্যবস্থা স্বাভাবিক রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে তৎপর রয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজিবি, আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে টহল দেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মক্তা ধর সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটসহ বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার,  বাহিনীর সদস্যরা। এদিন জেলা শহরের ভাঙ্গাব্রিজ, স্বনির্ভর, বাস টার্মিনাল, স্টেডিয়াম, জিরোমাইলসহ বিভিন্ন স্থানে টহল দেয়া হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, অবরোধের আজ তৃতীয় দিন। আমাদের খাগড়াছড়িতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে পুলিশ, বিজিবি, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে রয়েছে। আমরা তদারকি করছি। যেকোন অপ্রীতিকর ঘটনা রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে এই তৎপরতা অব্যাহত থাকবে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) জানান, ইতোমধ্যে বিএনপি জামায়াতের ডাকা ৭২ঘন্টার অবরোধের  তৃতীয় দিনের  অবরোধ চলছে। আমাদের খাগড়াছড়ি জেলা যানবাহন থেকে শুরু করে অন্যান্য দোকানপাটসহ সবকিছুই চলমান রয়েছে। আমরা প্রত্যক্ষভাবে দেখেছি। পরিস্থিতি সবকিছুই স্বাভাবিক রয়েছে। আঞ্চলিক সড়কগুলিতেও যানবাহন চলাচল স্বাভাবিকভাবে অব্যাহত আছে। যেকোন ধরনের সহিংসতা ও নাশকতা এই পর্যন্ত প্রতিহত করার জন্য সবাই মিলে আমরা সম্মিলিতভাবে যথেষ্ট তৎপর আছি। যারা দুষ্কৃতিকারী এবং যারা অপতৎপরতা চালাবে, তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit