রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

বান্দরবানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৬১লাখ টাকার শিক্ষাবৃত্তি তুলেদেন.. পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

মো.জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৯২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, শিক্ষার উন্নয়নে কাজ করছে আওয়ামীলীগ সরকার। তিনি বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পথকে সুগম করতে শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনে আধুনিক বান্দরবানের নেতৃত্বে আসবে তাই নিজেদের সেভাবেই তৈরী করতে হবে।বুধবার (১নভেম্বর)  বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউট মিলনায়তনে আয়োজিত  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদােগে পার্বত্য জেলার মেধাবী ৬৯৫ জন শিক্ষার্থীদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। 

বান্দরবান জেলার বিভিন্ন কলেজ পর্যায়ে ২৬৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে ১৮ লক্ষ ৫৫ হাজার, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪৩০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ৪ লক্ষ ৩০ হাজার টাকা সহ সর্বমোট ৬৯৫ জন শিক্ষার্থীর মাঝে ৬১ লক্ষ ৫৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি তুলে দেন পার্বত্য মন্ত্রী।এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, চাকরিতে কারো সুপারিশ নয় নিজের যোগ্যতা দিয়ে নিজের ভবিষ্যৎ সুন্দর করতে হবে। একসময় পার্বত্য বান্দরবান জেলাকে পিছিয়ে পড়া জেলা বলা হতো, এখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের সুফল ভোগ করছে পার্বত্য এলাকার মানুষ। মন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় হয়েছে, আগামীতে দুরদুরন্তের  শিক্ষার্থীদের আবাসিক সমস্যার কথা মাথায় রেখে প্রত্যেক কলেজে আবাসিক হোস্টেল সুবিধা রাখার পরিকল্পনা আছে। এর আগে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৬ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসের নবর্নিমিত ভবনের শুভ উদ্বোধন করেন।এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর-রশীদ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন) মোঃ জসিম উদ্দীন, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড.এম নুরুল ইসলাম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী, বান্দরবান পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম,   অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জান্নাতুল মাওয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, লক্ষীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত সহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৩,/সকাল ১১:০০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit