বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মনিরামপুরে বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর নামে নাশকতার মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পুলিশ বাদি হয়ে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অপ্সাত আরো এক’শ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এসআই আল আমিন বাদি হয়ে মঙ্গলবার রাতে থানায় এ মামলাটি দায়ের করেন। ইতিমধ্যে ভোজগাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়কসহ জামায়াতের দুই জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তবে থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন এ মামলাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা ভিত্তিহীন উল্লেখ করে বলেন, সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে পুলিশ নেতাকর্মীদের নামে গায়েবি মামলা করছেন।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, অবরোধের নামে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মঙ্গলবার সড়ক অবরোধের নামে সন্ধ্যার দিকে উপজেলার বেগারীতলা এলাকায় জড়ো হয়ে বোমা বিষ্ফোরন ঘটায়। খবর পেয়ে এসআই আল আমিনের নেতেৃত্বে টহল পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় সেখান থেকে পুলিশ কয়েকটি লাঠিসোটা , ইটপাটকেল ও জালের কাঠি জব্দ করার দাবি করেন। পরে রাতে অভিযান চালিয়ে ভোজগাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার গাজী, চালুয়াহাটির ত্রিপুরাপুর থেকে জামায়াত কর্মী ইব্রাহিম হোসেনকে আটক করে।

ওই রাতেই এসআই আল আল আমিন বাদি হয়ে থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক, মাষ্টার নুরুন্নবি, মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট এমএ গফুর, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আসাদুজ্জামান মিন্টু, ঝাপা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ, আসাদুজ্জামান, হরিহরনগর ইউনিয়ন বিএনপিটর আহ্বায়ক উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার, কাশিমনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুর রাজ্জাক, ঢাকুরিয়ার জালাল উদ্দিন, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমানসহ ২৭ জনের নাম উল্লেখসহ অপ্সাত এক’শ জনের বিরুদ্ধে নাশকতার একটি মামলা করেন। তবে বেগারীতলার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির-জামায়াতের কোন নেতাকর্মীকে কর্মসূচি পালন করতে দেখেননি তারা।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit