সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বান্দরবানে শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলেদেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: বান্দরবানে কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া মেধাবী ৬৯৫জন শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৬১ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান ও ৬ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নব নির্মিত অফিস ভবনের উদ্বোধন  করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর)  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন ৬ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত অফিস ভবনের শুভ উদ্বোধন শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুমে কলেজ পর্যায়ের ২৬৫ জন শিক্ষার্থীদের মাঝে সাড়ে ১৮ লাখ টাকা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৪৩০ জন শিক্ষার্থীদের মাঝে ৪৩ লাখ টাকাসহ ৬৯৫ জন শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৬১ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্টানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যের মাঝে আরো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত, সহ বান্দরবান জেলা বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি,র বক্তব্যে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি  বলেন, একটি দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার ভূমিকা অপরিসীম। তাই সমগ্র দেশের ন্যায় পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যেতে এই রকম সহযোগিতা সবসময় অব্যহত থাকবে বলে জানিয়ে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে খুবই আন্তরিক এবং সরকারের সদিচ্ছার কারণেই পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য এলাকার জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন আর তারই কারণে আজ এই বোর্ডের মাধ্যমে প্রতিবছর অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পাচ্ছে আর উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit