বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা বারহাট্টায় আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেপ্তার

মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবসে আলোচনা সভা সনদপত্র ও যুব ঋণ বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১০১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি,র মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন  উপলক্ষে আলোচনা সভা যুব ঋণ ও প্রশিক্ষিত যুবদের সনদ বিতরণ করা হয়েছে।বুধবার (১নভেম্বর)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা চত্বর থেকে একটি  র‍্যালি বের হয় র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা সম্মেলন কক্ষে  আলোচনা সভা যুব ঋণ ও প্রশিক্ষিত যুবদের সনদ বিতরণ অনুষ্টানে মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শেখ আশ্ররাফ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।জাতীয় যুব দিবসে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী । 
এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আনিছুজ্জামান ডালিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর কর্মকর্তা মো.ওবায়দুল হক,মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির পাটোয়ারি,মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো.আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম , মাটিরাঙ্গা উপজেলা রির্সোচ ইন্সট্রাক্টার মো.আজগর হোসেন,মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা আনসার ভিডিপির প্রশিক্ষক রুবেল দে সহ যুব রেড ত্রুিসেন্ট, উপজেলার বিভিন্ন যুব ক্লাবের সদস্য সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী সভাপতি,র বক্তব্যে বলেন,বর্তমান সরকার প্রশিক্ষিত যুবদেরকে জামানতবিহীন যুবঋণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছে। যুবদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে।আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী উপজেলার প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও যুব ঋণ তুলেদেন। 

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit