বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস্তান বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে দেখা যেতে পারে যেসব রেকর্ড মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল

মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবসে আলোচনা সভা  সনদপত্র ও যুব ঋণ বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৮৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি,র মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন  উপলক্ষে আলোচনা সভা যুব ঋণ ও প্রশিক্ষিত যুবদের সনদ বিতরণ করা হয়েছে।বুধবার (১নভেম্বর)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা চত্বর থেকে একটি  র‍্যালি বের হয় র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা সম্মেলন কক্ষে  আলোচনা সভা যুব ঋণ ও প্রশিক্ষিত যুবদের সনদ বিতরণ অনুষ্টানে মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শেখ আশ্ররাফ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।
জাতীয় যুব দিবসে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী । এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আনিছুজ্জামান ডালিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর কর্মকর্তা মো.ওবায়দুল হক,মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির পাটোয়ারি,মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো.আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম , মাটিরাঙ্গা উপজেলা রির্সোচ ইন্সট্রাক্টার মো.আজগর হোসেন,মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা আনসার ভিডিপির প্রশিক্ষক রুবেল দে সহ যুব রেড ত্রুিসেন্ট, উপজেলার বিভিন্ন যুব ক্লাবের সদস্য সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী সভাপতি,র বক্তব্যে বলেন,বর্তমান সরকার প্রশিক্ষিত যুবদেরকে জামানতবিহীন যুবঋণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছে। যুবদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে।আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী উপজেলার প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও যুব ঋণ তুলেদেন। 

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৩,/দুপুর ১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit