শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দিদের ভিডিও প্রকাশ, মুক্ত করার আকুতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তাদের হাতে আটক তিন ইসরায়েলি নারী বন্দির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওতে তিন নারীর একজন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে বক্তব্য দিয়েছেন।

ওই নারী ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে বিনিময়ের মাধ্যমে তাদেরকে মুক্ত না করার জন্য নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদেরকে যেন ‘এই মুহূর্তে’ মুক্ত করা হয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে বড় ধরনের অভিযান চালায় হামাস যোদ্ধারা। আল-আকসা তুফান নামক ওই অভিযানে বহু এক হাজার ইসরায়েলিকে হত্যা করা হয় এবং প্রায় আড়াইশ’র মতো ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীকে ধরে গাজায় নিয়ে যান ফিলিস্তিনি যোদ্ধারা।

গত রবিবার গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার এক বক্তব্যে বলেন, তারা ইসরায়েলি কারাগারে আটক সব ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে তাদের হাতে আটক সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে রাজি আছেন। কিন্তু নেতানিয়াহু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর পরদিন সোমবার হামাস তিন ইসরায়েলি নারীর ভিডিও ক্লিপ প্রকাশ করলো।

ভিডিওতে আটক তিন নারীর একজন হিব্রু ভাষায় দেওয়া বক্তব্যে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী গত ৭ অক্টোবরের হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন এবং এখনও হামাসের হাতে আটক বন্দিদের মুক্ত করে নিতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের পক্ষ থেকে প্রকাশিত ভিডিওতে ওই নারী নেতানিয়াহুকে উদ্দেশ করে বলছেন, “আমরা জানি যে, একটি যুদ্ধবিরতি হওয়ার কথা ছিল। আপনি আমাদের সবাইকে মুক্ত করে নেবেন বলে আমরা আশা করছি। আপনি আমাদের সবাইকে মুক্ত করে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।”

হামাসের হাতে আটক ইসরায়েলি নারী আরো বলেন, “আমরা নিরপরাধ বেসামরিক নাগরিক…আপনি আমাদের সবাইকে হত্যা করতে চান; আপনি চান [ইসরায়েলি] সেনাবাহিনী আমাদের সবাইকে হত্যা করুক। আপনি আমাদেরকে ফিরে আসতে দিন…. আমাদেরকে আমাদের পরিবারের কাছে ফিরিয়ে নিন।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের পক্ষ থেকে ভিডিও প্রকাশের প্রতিক্রিয়ায় বলেছেন, এটি হামাসের অপপ্রচারণামূলক ভিডিও এবং তিনি এতে কান দেবেন না। যুদ্ধ করে হামাসের হাত থেকে জোর করে ইসরায়েলি বন্দিদের মুক্ত করে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

হামাসের আল-কাসাম ব্রিগেড সম্প্রতি ঘোষণা করেছে, গাজা উপত্যকার ওপর ইসরায়েলের পাশবিক ও নির্বিচার বিমান হামলায় এরইমধ্যে তাদের হাতে আটক ৫০ ইসরায়েলি নিহত হয়েছে। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/৩১.১০.২০২৩/দুুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit