শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

গাজায় ইসরাইলি হামলায় ক্ষুব্ধ অ্যাঞ্জেলিনা জোলি, যুদ্ধবিরতির আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এ আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যম ডেউলি সাবাহ’র প্রতিবেদনে। 

জোলি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলের সন্ত্রাসী হামলায় অনেক নিরপরাধ বাসিন্দাদের (গাজায়) মৃত্যুতে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মতো আমিও অসুস্থবোধ করেছি এবং ক্ষুব্ধ হয়েছি। এই পরিস্থিতিতে কীভাবে তাদের সাহায্য করা যায় তা নিয়ে ভাবছি।

‘আমি অবিলম্বে প্রত্যেক জিম্মির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছি। যেসব পরিবার প্রিয়জনের মৃত্যুর অকল্পনীয় যন্ত্রণা বহন করছে, তাদের জন্যও প্রার্থনা করছি,’ যোগ করেন তিনি। মার্কিন এই অভিনেত্রী আরও বলেন, 

ইসরাইলে যা ঘটেছে (হামাসের হামলা), তা সন্ত্রাসবাদ। কিন্তু কোনোভাবেই এটি গাজায় অবিরাম বোমাবর্ষণে নিরীহ মানুষকে হত্যার ন্যায্যতা দিতে পারে না। তাদের যাওয়ার কোনো জায়গা নেই, খাবার বা পানি নেই, কোথাও আশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনাও নেই। 

ইনস্টাগ্রাম পোস্টে জোলি বলেন, 

যেকোনো প্রেক্ষাপটেই হোক, আমার দৃষ্টি সহিংসতার কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের দিকেই। গাজার জনসংখ্যা ২০ লাখেরও বেশি। এদের অর্ধেকই শিশু। প্রায় দুই দশক ধরে তারা বাস্তুচ্যুত এবং রাষ্ট্রহীন অবস্থায় গুরুতর অবরোধের মধ্যে বসবাস করছেন।

এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরাম বোমাবর্ষণ করছে ইসরাইল। বিমান থেকে প্রতি মিনিটে ফেলা হচ্ছে ছয়টি বোমা। বিবিসির সাংবাদিক জেরেমি বোয়েনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডলইস্টমনিটর। 

গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এই হামলার জবাবে সেদিন থেকে গাজায় অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। তিন সপ্তাহ পরও সেই হামলা অব্যাহত রয়েছে।

এই হামলায় এখন পর্যন্ত আট হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ হাজারেরও বেশি শিশু রয়েছে। আর আহত হয়েছেন অন্তত ২০ হাজার।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit