বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম

দলগত প্রচেষ্টা ও উদ্যম সাফল্যের নেপথ্যে বড় অবদান রাখে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দলগত প্রচেষ্টা ও উদ্যম সাফল্যের নেপথ্যে বড় অবদান রাখে। নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহে চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকর্তাদের বিদ্যুৎ বেগে কাজ করা অপরিহার্য।

প্রতিমন্ত্রী সোমবার সচিবালয়ে ২০২২-২৩ অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে বিদ্যুৎ বিভাগ প্রথম হওয়ায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতা পুরস্কার বা ডিজিটাল বাংলাদেশ পুরস্কার অর্জন বিদ্যুৎ বিভাগের সাফল্যগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পেয়ে গ্রাহকদের আকাঙ্ক্ষা বেড়ে গেছে। সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্রাহকদের এখন অন্যতম চাহিদা।

এ চাহিদা পূরণে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। স্মার্ট মিটার, স্মার্ট গ্রীড, স্ক্যাডা, ইআরপি, ভূগর্ভস্থ বিতরণ ও সঞ্চালন ব্যবস্থা, বিগডাটা এনালাইসিস, বিদ্যুৎ ব্যবস্থার জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট প্রভৃতি প্রযুক্তির সফল ব্যবহার এখন সময়ের দাবি। কর্মকর্তাদের নিয়মিত কার্যক্রমের সঙ্গে প্রযুক্তি ব্যবহারেও দক্ষতা অর্জন করতে হবে। 

প্রসঙ্গত, এপিএ বাস্তবায়নে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বিদ্যুৎ বিভাগ ১০০-এর মধ্যে ৯৯.৯৬ পেয়ে প্রথম হয়েছে। ২০২১-২২ অর্থবছরে দ্বিতীয় স্থান, ২০১৮-১৯ অর্থবছরে প্রথম স্থান এবং ২০১৭-১৮ অর্থবছরেও এপিএ বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করেছিল। বিদ্যুৎ বিভাগ ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন করেছে ১০০.২৮% এবং ২০২১-২২ অর্থবছরে ১০১.৯০%। বিদ্যুৎ বিভাগ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বরাবরই ভালো করে আসছে। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit