শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

লালমনিরহাটে বিএনপির সঙ্গে সংঘর্ষ, শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৯০ Time View

ডেস্কনিউজঃ লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে হরতালের সময় বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। এ সময় জাহাঙ্গীর হোসেন (৫০) নামে এক শ্রমিক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আওয়ামী লীগের আরও দুজন কর্মী। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর হোসেন। এর আগে বেলা ১১টায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ চলাকালীন জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন নেতাকর্মী মারাত্মক আহত হন।

জাহাঙ্গীর হোসেন লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের বেড়পাঙ্গা এলাকার আজিজার রহমানের ছেলে। তিনি সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিএনপি মিছিল বের করে। একই সময়ে আওয়ামী লীগও শান্তি মিছিল শুরু করে। এক পর্যায়ে দুদলের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় জাহাঙ্গীর হোসেনসহ বেশকয়েক জন লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন। পরে জাহাঙ্গীরসহ তিনজনকে আহত অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান। আওয়মী লীগের কর্মী রাজু ও বাবুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া পিকেটাররা সেনামৈত্রী মার্কেট এলাকায় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় সাংবাদিকদের ভিডিও ধারণ করতে দেননি তারা। পরে পুলিশ এসে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।

এদিকে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে সকালে কিছু বাস ও ট্রাক চলাচল করতে দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বন্ধ হয়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন জানান, আওয়ামী লীগের শান্তি মিছিলে বিএনপির হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে জাহাঙ্গীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আর যারা আহত আছেন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, রংপুর মেডিকেল কলেজে একজন মারা যাওয়ার খবর শুনেছি। তবে এ বিষয় থানায় কেউ অভিযোগ দেননি।

কিউএনবি/বিপুল/২৯.১০.২০২৩/ বিকাল ৫.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit