বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সেই ব্যবসায়ী আলতাফ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১০৮ Time View

ডেস্কনিউজঃ পুরনো মামলার সন্দেহভাজন আসামি দেখিয়ে ব্যবসায়ী সৈয়দ এম. আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টায় গুলশান-২ এর ১১৫ নম্বর সড়কস্থ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি প্রগতি ইন্সুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান। সম্প্রতি তার বাসায় একটি নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওই ভোজে বিএনপির বেশ কয়েকজন নেতা ও সরকারের একজন মন্ত্রীও অংশ নেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, সম্প্রতি হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাহিন মোল্লাহ মানবজমিনকে বলেন, ২০২২ সালের ১৭ই নভেম্বর হওয়া একটি বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন তিনি। সেই মামলায় ব্যবসায়ী আলতাফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অধিকতর তদন্তের স্বার্থে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। তার গ্রেপ্তারের সঙ্গে নৈশ ভোজের সম্পর্ক নেই বলে দাবি করে পুলিশ কর্মকর্তা বলেন, তার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের মাথাব্যথা নেই। নৈশভোজের বিষয়টি একান্ত তাদের ব্যক্তিগত।

কিউএনবি/বিপুল/২৯.১০.২০২৩/ দুপুর ১২.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit