বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে র‌্যাবের ২৪৬ টহল টিম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৮৫ Time View

ডেস্কনিউজঃ হরতালে জনজীবন স্বাভাবিক রাখতে সারা দেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রোবাস্ট প্যাট্রল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। সার্বিক নিরাপত্তায় রাজধানীতে ৮৭টি ও রাজধানীর বাইরে ১৫৯টিসহ সারাদেশে ২৪৬টি টহল কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব।

আজ রবিবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি জানান, জনজীবন স্বাভাবিক রাখতে, জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে র‌্যাব ফোর্সেস রোবাস্ট প্যাট্রল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করছে।

এদিন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করতে রাজধানীতে ৮৭টি ও রাজধানীর বাইরে ১৫৯টিসহ সারাদেশে ২৪৬টি টহল কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব।

জানা গেছে, ঢাকাস্থ ব্যাটালিয়ন র‍্যাব-১ রাজধানীর বিমানবন্দর, পূর্বাচল, কুড়িল, গুলশান, উত্তরা ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে; র‍্যাব-২ রাজধানীর শ্যামলী, মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন, বিজয় স্মরনী, আগারগাঁও, খামারবাড়ি, ফার্মগেট এলাকায়; র‍্যাব-৩ রাজধানীর মতিঝিল, পল্টন, শাপলা চত্বর, কাকরাইল, সচিবালয়, বঙ্গভবন এলাকা; র‍্যাব-৪ রাজধানীর মিরপুর, সাভার, নবীনগর ও মানিকগঞ্জ জেলায়; র‍্যাব-১০ রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, লালবাগ, পলাশী মোড়, চানখারপুল, হাসনাবাদ, পোস্তগোলা ব্রিজ, লৌহজং, কোতয়ালি, শনির আখড়া, ডেমরা, ঝিলটুলি এলাকাসহ আওতাধীন গুরুত্বপূর্ণ স্থান সমূহে টহল কার্যক্রম পরিচালনা করছে।

কিউএনবি/বিপুল/২৯.১০.২০২৩/ দুপুর ১২.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit