সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৯৫ Time View

ডেস্কনিউজঃ শনিবার (২৮ অক্টোবর) বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডনাল্ড লু।

সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে বলেও জানান তিনি।

রাজনৈতিক সহিংসতার প্রতিক্রিয়ায় শনিবার ভয়েস অফ আমেরিকাকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা ডনাল্ড লু।

সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে।আমরা সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাই।’

তিনি আরো বলেন, ‘সহিসংসতা একজন পুলিশ অফিসার ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়ার ঘটনা জানতে পেরেছি। একটি হাসপাতালে আগুন দেওয়া, সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানোসহ যে ঘটনাগুলোর খবর জানা গেছে তা গ্রহণযোগ্য নয়। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা সকল সহিংসতার ঘটনাগুলোকে পর্যালোচনা করব।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতায় এক পুলিশ সদস্য, যুবদলের এক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

কিউএনবি/বিপুল/২৮.১০.২০২৩/ রাত ৯.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit