মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে শিক্ষক সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৪১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ‘আলোয়াখোয়া ছাত্র কল্যাণ পরিষদ’ এর উদ্যোগে শিক্ষক সম্মাননা, এ+ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৭ অক্টোবর) বিকেলে উপজেলার আলোয়াখোয়া তপশিলী স্কুল এন্ড কলেজ মাঠে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মৌ সিংহ রায়। আলোয়াখোয়া ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আরিম আজাদের সঞ্চালনায় সংগঠনটির কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ সহ সফলতা কামনা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, আলোয়াখোয়ার কৃতি সন্তান ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম(কচি), আলোয়াখোয়া তপশিলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, রংপুর বিএডিসি’র সহকারী পরিচালক রেজাউল করিম, আলোয়াখোয়া তপশিলী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ইন্তাজুল ইসলাম, আটোয়ারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক অভিভাবকদের পক্ষ থেকে সাজু ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহনা আক্তার প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ কৃতিমান শিক্ষকদের সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি বলেন, আলোয়াখোয়া ছাত্র কল্যাণ পরিষদের এমন আয়োজন শিক্ষক এবং শিক্ষার্থীদের লেখাপড়ার কাজে আরো উৎসাহ বৃদ্ধি পাবে।

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit